‘প্রিন্স’ টিজারের ২৪ ঘণ্টায় ৮ লাখ ভিউ

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ছবি - সংগৃহীত।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘প্রিন্স’-এর টিজার প্রকাশের মাত্র ২৪ ঘন্টায় ইউটিউবে ৮ লাখ ভিউ অতিক্রম করেছে। শাকিব খান অভিনীত এই সিনেমার টিজার সম্প্রতি প্রকাশিত হওয়ার পরই দর্শকদের নজর কাড়তে শুরু করে।

টিজারটি মূলত  অ্যাকশনধর্মী দৃশ্যে ভরপুর, যেখানে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঝলক দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিজারটি নিয়ে সমালোচনা ও প্রশংসা উভয়ই হয়েছে।

দুদিন আগে প্রকাশিত এই টিজার ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে শীর্ষ অবস্থান দখল করেছে। দর্শকরা ইতিমধ্যেই ছবির পরবর্তী কনটেন্ট, বিশেষ করে ট্রেলার ও গান দেখার অপেক্ষায় রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টিজারে যে সামান্য ত্রুটি বা ভুল ছিল, তা পরবর্তী কনটেন্টে ঠিক করার চেষ্টা চলছে।

নির্মাতারা আশা করছেন, আসন্ন ঈদে ‘প্রিন্স’ দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পাবে। শাকিব খানের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ীসহ আরও অনেকে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *