ফারুক আহমেদের হার্টে রিং বসানো সম্পন্ন, অবস্থা স্থিতিশীল

নিউজনেক্সট ডেস্ক :

1 Min Read
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ, ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার হৃদযন্ত্রে ব্যথা অনুভব করার পর তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে নেওয়া হয়।

পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়লে চিকিৎসকের পরামর্শে জরুরি ভিত্তিতে রিং বসানোর (এনজিওপ্লাস্টি) সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির একজন পরিচালক নিশ্চিত করেছেন, রোববার বিকেলে তার হার্টে রিং বসানো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে ফারুক আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

ফারুক আহমেদ ৬ অক্টোবর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সহ-সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি ২০২৪ সালের ২১ আগস্ট বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং ওই পদে ৯ মাস দায়িত্বে ছিলেন।

খেলোয়াড়ি জীবনে ১৯৮৮ থেকে ১৯৯৯ পর্যন্ত জাতীয় দলে খেলা ফারুক ১৯৯৪ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তিনি বিসিবির প্রধান নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *