ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে ইসিকে জানানো উচিত প্রধান উপদেষ্টার : সালাহউদ্দিন আহমদ

2 Min Read

আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে জানানো উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই এই বার্তা নির্বাচন কমিশনে পৌঁছানো জরুরি, নইলে তারা কোনো পদক্ষেপ নেবে না।

রোববার (২৭ জুলাই) বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমরা দলীয়ভাবে সবসময় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে আসছি। লন্ডনে বৈঠকের পর যেভাবে নির্বাচন নিয়ে সম্মতি প্রকাশ করা হয়েছিল, সেই অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, অর্থাৎ রমজানের আগেই নির্বাচন আয়োজনের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো উচিত

— বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা স্বয়ং অথবা তাঁর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ইসিকে অবহিত করা দরকার। তা না হলে কোনো বক্তব্যই নির্বাচন কমিশনের কাছে যথাযথ গুরুত্ব পাবে না।

প্রধান উপদেষ্টার নির্দেশনা নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে না পাওয়া পর্যন্ত আমরা যতই নিজেরা আলোচনা করি বা তিনি যেই রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করুন না কেন—ইসি তা বিবেচনায় নেবে না, — মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তখনই কোনো প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে, যখন তা তাদের দপ্তরে আনুষ্ঠানিকভাবে পৌঁছাবে।

প্রধান উপদেষ্টার ওই ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি। গতকাল কয়েকজন রাজনীতিবিদ বলেছে, আগামী ১০ দিনের মধ্যেই হয়তো এটি আসতে পারে। তবে এখন পর্যন্ত এটি কেবল রাজনীতিকদের বক্তব্য এবং সংবাদমাধ্যমে প্রকাশিত বার্তা মাত্র — বলেন সালাহউদ্দিন।

তাঁর মতে, “সত্যিকার কার্যকারিতা তখনই হবে, যখন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং নির্বাচন কমিশনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *