বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদের জীবনাবসান

দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।

সনি রহমান জানান, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ইলিয়াস জাভেদ। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, জাভেদ ভাই আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।

ইলিয়াস জাভেদের স্ত্রী ডলি চৌধুরী জানান, তাঁর স্বামী কিছুদিন ধরে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতালের চিকিৎসক ও দুজন নার্স নিয়মিত বাসায় এসে চিকিৎসাসেবা দিচ্ছিলেন। আজ সকালে নার্সরা এসে শরীর ঠান্ডা হয়ে যাওয়ার বিষয়টি জানালে দ্রুত তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। ষাটের দশকে নৃত্য পরিচালক হিসেবে চলচ্চিত্রজগতে তাঁর যাত্রা শুরু হয়। পরে ১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র ‘ন্যায়ি জিন্দেগি’ দিয়ে রূপালি পর্দায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *