বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাল ও মৎস্য ঘের দখলের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি:

3 Min Read

বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি খাল ও মৎস্য ঘের দখলের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ মে) সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সদুল্ল্যাপুর এলাকার ইতালি প্রবাসী বিএনপি নেতা মনিরুজ্জামান টিপুর বিরুদ্ধে সরকারি খাল আটকে মৎস্য চাষ এবং একটি মৎস্য ঘের দখলে নেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা। অনতিবিলম্বে সরকারি খাল জল প্রবাহের জন্য উন্মুক্ত এবং বেআইনিভাবে দখলে নেওয়া মৎস্য ঘের ছেড়ে দেওয়ার দাবি জানান তারা। অভিযুক্ত ইতালি প্রবাসী মনিরুজ্জামান টিপু ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মনিরুজ্জামান টিপু দীর্ঘ বছর ইতালিতে বসবাস করে। সে ইতালি পাঠানোর কথা বলে এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। সে অপরাধে ইতালিতে জেলে ছিল সে। কয়েক মাস আগে বাড়িতে এসে বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তার ছেলে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তার ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পায় না। ৩০-৩৫ বছর যাবত একটি সরকারি খাল দখল করে খায়। অনেকের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে তার। সে এখন বিএনপি’র নাম ভাঙ্গিয়ে ঘের দখল জমি দখল করে বেড়াচ্ছে।।

ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শেখ মোস্তফা জামান বলেন, মনিরুজ্জামান টিপু একজন ভূমিদস্যু, তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। সে দীর্ঘ বছর যাবত সাদুল্যাপুর মৌজার “বুড়োর খাল” নামক একটি খাল জোরপূর্বক ভোগ দখল করছে। সপ্তাহখানেক আগে হিমুর ঘেরের বেড়িবাঁধ কেটে ঘিরে থাকা মাছ লুট করে নিয়ে যায়। গত বছরেও এই ঘেরে বিষ প্রয়োগ করে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি করে তার। এলাকার প্রায় প্রতিটি লোকের সাথেই তার বিরোধ রয়েছে। তার ছেলে ছাত্রলীগের নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হুমকি ধামকি দেওয়ার প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। টিপুর বিচারসহ সরকারি খাল ও ঘের অবমুক্ত করার জোর দাবি জানান স্থানীয় ভুক্তভোগীরা।

টিপুর চাচা শেখ আমজাদ আলী বলেন, এলাকার প্রায় প্রত্যেকের সাথে তার দ্বন্দ্ব রয়েছে। বুড়োর খালটি দখল করে সে মাছ চাষ করে। ফলে বর্ষা মৌসুমে এলাকার লোকজনের বাড়ি ঘরে পানি উঠে যায়। তারা ধান ও সবজি চাষ করতে পারে না। পার্শ্ববর্তী হিমুর মাছের ঘেরটি সে দখল করেছে। এছাড়াও তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। গত ১৭ বছর সে এলাকা ছাড়া ছিল। তার ছেলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ৫ তারিখের পরে বাড়িতে এসে সে বিএনপি’র নাম ব্যবহার করে এসব অপকর্ম করে বেড়াচ্ছে। আমরা বিএনপি নেতৃবৃন্দসহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। খাল অবমুক্ত সহ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। স্থানীয় মোস্তফা শেখ, সুজন সরদার, শেখ জাকির হোসেন, শেখ মহব্বত আলী সহ শতাধিক ব্যক্তি তার বিরুদ্ধে একই অভিযোগ ও প্রতিকার প্রার্থনা করেন।

এসব বিষয় সম্বন্ধে জানতে চাইলে মনিরুজ্জামান টিপু বলেন, হিমুর ঘরের মধ্যে আমার জমি রয়েছে আমি আমার জমি দখলে নিয়েছি। ৩০-৩৫ বছর আগে থেকে বুড়োর খাল আমি ভোগ দখল করি। ‌ সরকারি নিয়ম-নীতি মেনেই ভোগ দখল করছি। এখানে এলাকার লোকের কোন ক্ষতি হচ্ছে না। একটি গ্রুপ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আইনিভাবেই আমি তাদের মোকাবেলা করব।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *