বাজুস সহ-সভাপতি গ্রেপ্তার: জুয়েলারি দোকান বন্ধের ডাক

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ মে) বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. রিপনুল হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। তার নিঃশর্ত মুক্তির দাবিতে সংগঠনের এই কঠোর সিদ্ধান্ত।

এছাড়াও বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতারা গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *