বানারীপাড়ায় বিএনপির যুব বিষয়ক সম্পাদকের উপর হামলা, ছিনতাইয়ের অভিযোগ

বানারীপাড়া প্রতিনিধি:

1 Min Read

বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুমন হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। একইসঙ্গে হামলাকারীরা তার স্ত্রীর উপরও হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল বিকেলে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের বটতলা বাজার এলাকায়। অভিযোগে জানা গেছে, ইলুহার গ্রামের বাসিন্দা ও ঢাকার কাওরান বাজারের আড়ৎদার ব্যবসায়ী সুমন হোসেন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির গরু কেনার জন্য নগদ দুই লাখ টাকা এবং আমড়ার ব্যাপারীকে দেওয়ার জন্য তিন লাখ টাকা নিয়ে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে তার উপর এলোপাতাড়ি হামলা চালায়।

সুমনের অভিযোগ, স্থানীয় কালাম ও ফিরোজের নেতৃত্বে বাবুলের ছেলে সাব্বির হোসেন, শামসুল হকের ছেলে সাব্বির হোসেন, মোকলেসের ছেলে জাকির, কদম আলীর ছেলে দেলোয়ার, হানিফ, ইসমাইলের ছেলে রাসেল, চান্দুর ছেলে শাহিনসহ ১৫-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি হামলায় অংশ নেয়।

তিনি আরও জানান, তার স্ত্রী তাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকেও মারধর করে। এ সময় তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইনসহ অন্যান্য স্বর্ণালঙ্কার এবং ব্যাগে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

হামলায় গুরুতর আহত সুমন বর্তমানে চিকিৎসাধীন। তিনি জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে এবং তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *