বিআরটিসির ৩২২ অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ২.৯ কোটি টাকা প্রদান

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেছেন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বিআরটিসি পরিবারের সদস্য। তাদের সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করাই কর্পোরেশনের দায়িত্ব। তিনি বলেন, বিআরটিসির দরজা আপনাদের জন্য সবসময় খোলা। কোনো ডিপো বা কার্যালয়ে এলে যেন হয়রানির শিকার না হন, বরং আপনাদের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর পরিবহন ভবনে বিআরটিসি প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ৩২২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর মাঝে সিপিএফ, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়নের বাবদ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ২৩২ টাকা বিতরণ করা হয়।

এর মধ্যে সিপিএফ বাবদ ৬১ জন কর্মচারী (সম্পূর্ণ ১৮ জন, আংশিক ৪৩ জন) পেয়েছেন ১ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার টাকা।ছুটি নগদায়ন বাবদ ১৬ জন (সম্পূর্ণ ১ জন, আংশিক ১৫ জন) পেয়েছেন ৭ লাখ ৯৭ হাজার টাকা। গ্র্যাচুইটি বাবদ ২৪৫ জন পেয়েছেন ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। উপস্থিত ছিলেন কর্পোরেশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ড. অনুপম সাহা, প্রশাসন ও অপারেশন বিভাগের পরিচালক মো. রাহেনুল ইসলাম, কারিগরি বিভাগের পরিচালক কর্নেল কাজী আইয়ুব আলী, বিভিন্ন বিভাগের জিএম, ঢাকাস্থ ডিপো ম্যানেজার এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *