বিএনপিকে দুর্নামের হাত থেকে রক্ষা করার প্রত্যয় সাঈদ সোহরাবের

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

2 Min Read

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল করে গর্ববোধ করি। বিগত ১৫ বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে জেল-জুলুম-হুলিয়া মাথায় নিয়ে আন্দোলন করে যাচ্ছি। বিএনপির দুর্নাম হয়, এমন কোনো কাজ আমরা করব না।

শনিবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মির্জাপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাঈদ সোহরাব আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মির্জাপুরে দলকে শুদ্ধ রাখতে কাজ করছি। বিএনপিতে কোনো চাঁদাবাজ, মিথ্যাবাদী ও অপকর্মে লিপ্ত ব্যক্তির ঠাঁই হবে না।

আলোচনা সভার আগে তার নেতৃত্বে একটি গণমিছিল মির্জাপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর পৌর বিএনপির সভাপতি মো. হযরত আলী মিঞা। এতে আরও বক্তব্য রাখেন—জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান, ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম মৃধা, পৌর বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মোবারক হোসেন ও সোহরাব হোসেন, উপজেলা জাসাসের আহ্বায়ক হাশেম রেজা, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম, শ্রমিক দলের সাবেক নেতা আব্দুর রাজ্জাক সিদ্দিকী প্রমুখ।

সভায় বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেন, গত ১৭ বছর ধরে লুটেরা ও চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আজকের নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি করেছি। আমরা চাই, আগামী দিনে পার্লামেন্টে ক্লিন ইমেজের ভালো মানুষ আসুক। সাঈদ সোহরাব সে ধরনের একজন নেতা। মির্জাপুর বিএনপি তার পাশে হিমালয়ের মতো শক্তভাবে থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *