বিএমইউর সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায়ের পরলোকগমন

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ডা. চন্দন কুমার রায়। ফাইল ছবি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি এন্ড ইমিউনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চন্দন কুমার রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি আজ (সোমবার) ভোর ৬টায় বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। তার মৃত্যুতে বিএমইউ ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।

মৃত্যুকালে ডা. চন্দনের বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী, বন্ধু-বান্ধব, সহকর্মী এবং শিক্ষার্থী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার হাকিমপুর গ্রামে।

বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানান।

অধ্যাপক ডা. চন্দন কুমার রায়ের মরদেহ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। সেখানে তাকে শেষবারের মত একনজর দেখতে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, সহকর্মী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

রাজধানীর সবুজবাগ শশ্মানে প্রয়াত ডা. চন্দন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া প্রক্রিয়া সম্পন্ন হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *