জয়া অভিনীত ও প্রযোজিত ‘পুতুলনাচের ইতিকথা’ আসছে ওটিটিতে

বিনোদন ডেস্ক :

1 Min Read
ছবি - ইন্টারনেট থেকে।

অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা পুতুলনাচের ইতিকথা’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। আগামী ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা হইচই অ্যাপে ঘরে বসেই সিনেমাটি দেখতে পারবেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় গল্পটি আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে। মূল উপন্যাসের সময়কাল কিছুটা পরিবর্তন করে ত্রিশের শেষ ভাগ থেকে চল্লিশের শুরুর সময়ের পটভূমিতে কাহিনি গড়ে উঠেছে।

সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, শশী ও কুমুদের ভূমিকায় দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। অন্যান্য চরিত্রে আছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও শান্তিলাল মুখোপাধ্যায়। সিনেমার প্রযোজনায়ও যুক্ত ছিলেন জয়া।

‘বিসর্জন’ ও ‘বিজয়া’র পর আবারও জয়া ও আবীরের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

জয়া আহসান পূর্বে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের দর্শক যদি এই সিনেমাটি দেখার সুযোগ পান, আমি সত্যিই খুশি হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশেও গভীরভাবে অনূভূত হয়।

সম্প্রতি বাংলাদেশের ওটিটি দর্শকদের জন্য জয়ার আরেকটি সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পেয়েছে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় তুলে ধরা হয়েছে ঢাকায় বসবাসরত এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টস কর্মী স্ত্রীর জীবনসংগ্রাম।

এতে অভিনয় করেছেন জয়া আহসান, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও শাহীন মৃধা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *