সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের প্রস্তাব জমার সময়সীমা বাড়ল

বিনোদন ডেস্ক :

1 Min Read

২০২৫-২৬ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমাদানের সময়সীমা বাড়িয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী নির্মাতারা আগামী ১ মার্চ পর্যন্ত তাদের পূর্ণাঙ্গ প্যাকেজ জমা দিতে পারবেন।

এর আগে কাহিনী, চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের সার্বিক পরিকল্পনা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৯ জানুয়ারি। সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে মন্ত্রণালয়, সম্প্রতি উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি অনুদানে আগামী অর্থবছরে সর্বোচ্চ ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সহায়তা দেওয়া হবে। পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য উভয় ধরনের চলচ্চিত্রের জন্য একটি মূল কপি এবং ১২ সেট পূর্ণাঙ্গ প্যাকেজ জমা দিতে হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *