সরকার জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংক এশিয়া পিএলসি’র বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও স্পন্সর পরিচালক রুমি এ হোসেন।
শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ এবং বিমানের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নতুন বোর্ডে পরিচালক হিসেবে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান অন্তর্ভুক্ত হয়েছেন।
এ ছাড়া পরিচালক হিসেবে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাশরুর রিয়াজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক-এর চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপ-এর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ, চৌধুরী অ্যান্ড ল ফার্মের প্রধান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক।
পদাধিকারবলে বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ।
