বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান বাকীবিল্লাহ গ্রেপ্তার

পাবনা প্রতিনিধিঃ

1 Min Read
গ্রেপ্তারকৃত আ.লীগ নেতা মো. বাকীবিল্লাহ। ছবি: সংগৃহীত।

পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বাকীবিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোররাতে বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাকীবিল্লাহ পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরের মে মাসে উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হকের ব্যক্তিগত অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সে ঘটনায় গত ১২ মে ময়ছের আলী নামের এক বিএনপি নেতা বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। এ মামলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাতনামা ৪০–৫০ জনকে অভিযুক্ত করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, অষ্টমনিষা ইউনিয়নের সেই বিস্ফোরক ও নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা বাকীবিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *