বুলবুলের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে ফারুক

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন মনোনয়ন বাতিল হওয়া বিসিবির সাবেক পরিচালক ফারুক আহমেদ।

রোববার (১ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা রিটে, গত ২৯ ও ৩০ মে নেওয়া সিদ্ধান্তগুলো কেন আইনি কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি, রুল জারির পর ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।

রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), বিসিবিসহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের বিসিবি পরিচালক পদে মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে ওই পদে মনোনীত করা হয়।

এই সিদ্ধান্ত দুটির বৈধতা নিয়েই হাইকোর্টে রিট দায়ের করেছেন ফারুক আহমেদ। তাঁর আইনজীবী জানিয়েছেন, রিটের ওপর শুনানি হতে পারে সোমবার (২ জুন)।

আরও পড়ুন : ক্রিকেট বোর্ডে বুলবুলের নতুন ইনিংস 

আরও পড়ুন : বিসিবিতে নেতৃত্বের নাটক: ফারুকের পতন, বুলবুলের উত্থান

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *