বৃষ্টি নেই তবুও বজ্রপাত, পাবনায় প্রাণ গেল ২ কৃষকের

পাবনা প্রতিনিধি :

1 Min Read
প্রতীকী ছবি।

বৃষ্টি নেই, অথচ বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে পাবনার সাঁথিয়ায় উপজেলায় পৃথকভাবে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৪৪) ও সোনাতলা বাজারপাড়া এলাকার কুনু মোল্লার ছেলে আবু সাইদ (৫০)।

করমজা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ফারুক হোসেন জানান, আকরাম হোসেন বিকেলে তার বাড়ির পাশে পুন্ডুরিয়া শ্মশান ঘাট এলাকায় গরুর ঘাস কাটতে যান। এ সময় কোন বৃষ্টি না থাকলেও তার উপর বজ্রপাত হয়। দূর থেকে স্থানীয়রা তাকে পড়ে যেতে দেখতে পেলে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন বলেন, বিকেলে মাঠে পেঁয়াজ তুলতে গিয়ে হঠাৎ বজ্রপাত হলে আবু সাইদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি খুবই সহজ সরল পরোপকারী ছিলেন।

তাদের দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *