ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ২২ বাংলাদেশি

সুনামগঞ্জ প্রতিনিধি:

1 Min Read

ভারতের কারাগারে দীর্ঘদিন আটক থাকার পর ২২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। তারা ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফিরে আসেন।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তামাবিল ইমিগ্রেশন পুলিশ তাদের স্বজনদের কাছে তুলে দেয়।

প্রত্যাবাসিতদের মধ্যে সর্বোচ্চ বয়সের পিযুষ তালুকদার (৬০) থেকে শুরু করে সাত বছর বয়সী শিশু স্বপ্ন মোহনায়ক পর্যন্ত রয়েছেন। তারা দেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, যেমন: নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, যশোর, সুনামগঞ্জ, জামালপুর ও বগুড়াসহ আরও কয়েকটি এলাকা।

বিজিবি সূত্র জানায়, এ সকল বাংলাদেশি নাগরিক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে দীর্ঘদিন কারাগারে বন্দি ছিলেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তারা দেশে ফিরিয়ে আনা হয়েছে।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই শামীম মিয়া জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ ও বিজিবির সমন্বয়ে ২২ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। এরপর আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *