মগবাজার ফ্লাইওভার থেকে বোমা নিক্ষেপ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর মগবাজার মোড়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনের এলাকায় ছোড়া হাত বোমা বিস্ফোরণে একজন যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় মগবাজার ফ্লাইওভারের নিচে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সিয়াম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার সময় ফ্লাইওভার থেকে নিচে একটি বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন এবং কিছু সময় পর মারা যান। নিহতের স্বজনরা জানান, তিনি একটি ডেকোরেশন প্রতিষ্ঠানে কাজ করতেন এবং ঘটনার সময় ওই এলাকায় অবস্থান করছিলেন।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমাটি ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা হয়েছে। ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত নয়। তদন্তের অংশ হিসেবে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করেছে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *