মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে সয়াবিন তেলের খুচরা মূল্য। নতুন দাম অনুযায়ী এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়।

রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৈঠকের পর নতুন মূল্য ঘোষণা করেছে। দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা এবং পাম তেলের দাম লিটার প্রতি ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম রাখা হয়েছে ৯৫৫ টাকা।

গত ১০ নভেম্বর ব্যবসায়ীদের পক্ষ থেকে ৯ টাকা বৃদ্ধি অনুমোদনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করা হলেও মন্ত্রণালয় সাড়া দেয়নি। পরে ব্যবসায়ী সংগঠন অনুমতি ছাড়াই লিটারে ৯ টাকা বাড়িয়ে ১৯৮ টাকায় বোতলজাত তেল বাজারে ছাড়ে। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠকের পর লিটারে ৬ টাকা বাড়ানো হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, সরকারকে না জানিয়েই ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করায় শোকজ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মন্ত্রণালয়ের বৈঠকের পর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *