মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দোয়া

গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার:

1 Min Read

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ২২ জুলাই মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অবস্থিত লাইব্রেরিতে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এর আগে, দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো ব্যাজ ধারণ করেন এবং প্রশাসনিক ভবনের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

দোয়া পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা যুবায়ের আহমাদ। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং শোকাহত পরিবারবর্গের ধৈর্য ধারণের জন্য প্রার্থনা করা হয়।

দোয়া অনুষ্ঠানের শুরুতে উপাচার্য বলেন, “এই দুর্ঘটনায় পাইলট, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষকসহ যাঁরা প্রাণ হারিয়েছেন, তা অত্যন্ত বেদনাদায়ক এবং রাষ্ট্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *