যশোরে দুই কোটি টাকার স্বর্ণের বার সহ চোরাকারবারি আটক

যশোর প্রতিনিধি :

1 Min Read

যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে ১৩৯৭ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ লিটন রায় (৫০) নামে এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক লিটন রায় ঢাকার সাভার থানার বিরুলিয়া এলাকার মধুসূদন রায়ের ছেলে। তিনি বর্তমানে ঢাকার শাঁখারীবাজার এলাকায় বসবাস করেন।

আজ সোমবার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, লিটন রায়ের জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, বারগুলো ঢাকার শাখারী বাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৫১ হাজার ৪৯৬ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি ও জব্দ সোনা আদালতে পাঠানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *