যে কারণে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না।

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সকালে সংসদ সচিবালয়ে নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটি অন্তর্ভুক্ত হয়নি। গণভোটে জয়ী হওয়ার পর সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে ধার্য হবে, এবং কে শপথ নেবেন, সেটি তখন নির্ধারিত হবে।

হাতে ফর্ম দেখিয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে এবং কোনো এরকম ফর্ম এটা সংবিধানে নেই।

দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।

তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন, যেহেতু স্পিকার বা ডেপুটি স্পিকার উপস্থিত ছিলেন না। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ তখনই সম্ভব হবে, যখন সংবিধানে সংশোধনী ও তৃতীয় তফসিলে ফরম অন্তর্ভুক্ত হবে।

পরে বিএনপির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বিএনপি বলেছে, তারা প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তবে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়ার বিষয় সংবিধান অনুযায়ী নির্ধারিত হলে পরে গ্রহণ করবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *