আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জরুরি বৈঠক শেষে এ তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচন করবেন ফেনী–১, বগুড়া–৭ ও দিনাজপুর–৩। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া ৬ আসনে।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা প্রাথমিকভাবে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছি। যেসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো প্রার্থী ঘোষণা করবে, বিএনপি সেখানে সমন্বয় করবে।
তবে প্রাথমিক এই ঘোষণায় তবে প্রাথমিক এই ঘোষণায় ৬৩টি আসনে এখনো প্রার্থী দেয়নি বিএনপি।
যেসব আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি:
নীলফামারী–১, নীলফামারী–৩, লালমনিরহাট–২, ঠাকুরগাঁও–২, দিনাজপুর–৫, বগুড়া–২, নওগাঁ–৫, নাটোর–৩, সিরাজগঞ্জ–১, পাবনা–১, ঝিনাইদহ–১, ঝিনাইদহ–২, ঝিনাইদহ–৪, যশোর–৫, নড়াইল–২, বাগেরহাট–১, বাগেরহাট–২, বাগেরহাট–৩, খুলনা–১, পটুয়াখালী–২, পটুয়াখালী–৩, বরিশাল–৩, ঝালকাঠি–১, পিরোজপুর–১, টাঙ্গাইল–৫, ময়মনসিংহ–১০, কিশোরগঞ্জ–১, কিশোরগঞ্জ–৫, মানিকগঞ্জ–১, মুন্সিগঞ্জ–৩, ঢাকা–৭, ঢাকা–৯, ঢাকা–১০, ঢাকা–১৩, ঢাকা–১৭, ঢাকা–১৮, ঢাকা–২০, গাজীপুর–১, গাজীপুর–৬, নরসিংদী–৩, নারায়ণগঞ্জ–৪, রাজবাড়ী–২, ফরিদপুর–১, মাদারীপুর–২, সুনামগঞ্জ–২, সুনামগঞ্জ–৪, চট্টগ্রাম–৩, চট্টগ্রাম–৬, চট্টগ্রাম–৯, চট্টগ্রাম–১১, চট্টগ্রাম–১৪, চট্টগ্রাম–১৫, কক্সবাজার–২, সিলেট–৪, সিলেট–৫, হবিগঞ্জ–১, ব্রাহ্মণবাড়িয়া–২, ব্রাহ্মণবাড়িয়া–৬, কুমিল্লা–২, কুমিল্লা–৭, লক্ষ্মীপুর–১ ও লক্ষ্মীপুর–৪।
আরও পড়ুন : ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি
