‘তুরাগে সাত ছাত্রলীগ নেতাকর্মীর লাশ’ গুজব, ভিত্তিহীন দাবি পুলিশ সদর দপ্তরের

নিউজনেক্সট অনলাইন :

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর জানায়, তুরাগ নদীতে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সাত নেতাকর্মীর মরদেহ ভাসতে দেখা গেছে—এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এ তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

পুলিশ সদরদপ্তর সাধারণ মানুষকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকারও অনুরোধ করা হয়েছে।

পুলিশ জানায়, যারা এ ধরনের মিথ্যা তথ্য প্রচার করছে, তাদের শনাক্তে কাজ চলছে। অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *