বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝালকাঠি :

1 Min Read

ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেফতার। রবিবার (১১ মে) সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জুবায়েরের রাজপাশা’র গ্রামের বাড়ি থেকে যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ভাইজি জামাই এবং তার গ্রামের বাড়ির তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুবায়ের ও বাবুর বাড়ি সদর উপজেলার রাজপাশা গ্রামে। সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রিযাপন করতেন। শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন। রবিবার সকালে জুবায়েরের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আদালতে প্রেরণ করা হয়।

বাবু শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, বাবুকে বিস্ফোরোক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *