ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ (সদর, তেতুলিয়া ও আটোয়ারী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম রবিবার (১৬ নভেম্বর) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এ সময় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরে উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা।
এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে এনসিপি কার্যালয়ে প্রবেশ করেন সারজিস।
সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে সারজিস আলম বলেন, আমি যে আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছি, সেখানে আমার শৈশব ও কৈশোর কেটেছে। এই অঞ্চল ও মানুষের জন্য দায়িত্ব নেওয়া আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি, পঞ্চগড়ের মানুষের অধিকার নিশ্চিত করতে পারবো।
তিনি আরও বলেন, আগের সময়ে এই এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে যথাযথ নেতৃত্ব পাওয়া যায়নি। তাই আমি প্রতিশ্রুতিবদ্ধ অবস্থান অনুযায়ী যে সম্ভব তা করবো।
