রাজনৈতিক তর্কে মারধর, বানারীপাড়ায় কৃষক দল নেতা নিহত

বরিশাল ব্যুরো:

1 Min Read

বরিশালের বানারীপাড়ায় রাজনৈতিক তর্কের জেরে ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুল লতিফ (৫৫) মারধরে নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দকাঠি ইউনিয়নের করফাঘর গ্রামে এ ঘটনা ঘটে।

বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল লতিফ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, আছরের নামাজ শেষে আব্দুল লতিফ করফাঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও বর্তমানে জামায়াতে যোগ দেয়া দেলোয়ার ঘরামীর সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে তার তর্ক হয়। একপর্যায় দেলোয়ার ঘরামী তাকে চড় মারেন। পরে ৭–৮ জন উপস্থিত ব্যক্তি তাকে মারধর করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি শতদল মজুমদার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে রাজনৈতিক তর্কে মারধরের ঘটনায় মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *