রাজশাহীতে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, শনাক্ত হার ২৪ শতাংশের বেশি

সজল মাহমুদ :

1 Min Read

রাজশাহীতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে গত তিন সপ্তাহে ২২৪টি নমুনা পরীক্ষা করে ৫৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ২৪ দশমিক ৫৫ শতাংশ।

মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. মিজানুর রহমান জানান, ২৭ মে থেকে পুনরায় নমুনা পরীক্ষা শুরু হয়। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক ছিল ২ জুন সেদিন ১৫টি নমুনার মধ্যে ৯টিতেই করোনা শনাক্ত হয়, যা প্রায় ৬০ শতাংশ শনাক্ত হার। আক্রান্তদের বেশিরভাগই ছিলেন চিকিৎসক।

তিনি বলেন, “করোনার ধরন এখন অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। পুরোপুরি নির্মূল না হয়ে এটি ঘুরেফিরে আসছে। অনেকেই এখন চিকিৎসকের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।”

সতর্কতার তাগিদ দিয়ে অধ্যাপক মিজানুর রহমান বলেন, আবারও মাস্ক পরতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসায় ৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। বর্তমানে সেখানে ২ জন রোগী ভর্তি আছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এ হার বজায় থাকলে সংক্রমণ দ্রুত ভয়াবহ রূপ নিতে পারে। তাই আগেভাগেই সচেতনতা বাড়ানো ও করোনা পরীক্ষার হার বৃদ্ধি করার ওপর জোর দিয়েছেন তারা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *