রাজশাহীতে হোটেল থেকে সাবেক আওয়ামী লীগ নেতা স্বপন আটক

সজল মাহমুদ, রাজশাহী:

1 Min Read

রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার একটি হোটেল থেকে তানোর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম স্বপনকে আটক করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুক্রবার (২৭ জুন) রাত ১১টা ২০ মিনিটের দিকে সাহেববাজারের মুন হোটেলে অবস্থান করছিলেন স্বপন।

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ করে যুবদল ও ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী হোটেলে উপস্থিত হয়ে তাকে ঘিরে ফেলেন এবং আটক করে পুলিশে দেন। ঘটনার পরপরই নগরজুড়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, ঘটনার সময় মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতা অভিযুক্তদের হোটেলে প্রবেশে বাধা দেন। তারা দাবি করেন, প্রায় দুই ঘণ্টা অপেক্ষার পরও হোটেলের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ওই নেতা অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করেছেন এবং পুরো ঘটনায় নিরব ভূমিকা পালন করেছেন বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনায় মহানগর বিএনপির অভ্যন্তরে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কিংবা সংশ্লিষ্ট রাজনৈতিক কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *