রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্ট ক্লোজড

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনে কর্মরত সার্জেন্ট আরিফুল ইসলামকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে ওই সার্জেন্টের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করার ঘটনাকে দেখানো হয়েছে।

ঘটনা ঘটে শুক্রবার সকালে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে।

রিজভী গাড়িতে ওঠার সময় সার্জেন্ট আরিফুল ইসলাম তার পা ছুঁয়ে সালাম করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত কার্যালয় আদেশে আরিফুল ইসলামকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করার তথ্য নিশ্চিত করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *