লকডাউনের প্রভাব পড়বে না গণপরিবহনে: শ্রমিক ফেডারেশন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জানায়, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় দেশজুড়ে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ফাইল ছবি।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আগামী সোমবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের ডাক দেওয়া ‘লকডাউন’ কার্যক্রমে সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে। ফেডারেশন জানিয়েছে, লকডাউন থাকলেও সারা দেশে গণপরিবহন চলবে।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান বলেন, আওয়ামী লীগের লকডাউনের মধ্যে দেশের সকল যানবাহন সচল থাকবে। পরিবহন-মালিক ও শ্রমিকরা দায়িত্বের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলে তা প্রতিহত করা হবে।

তিনি আরও জানান, প্রশাসনিক কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা এবং দেশের কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য নিরলসভাবে কাজ করছেন। ফেডারেশন মনে করছে, অন্তর্বর্তী সরকারের নির্বাচন প্রস্তুতি বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছে। সংগঠনটি এসব কর্মসূচি ও নাশকতার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও মালিকদের জন্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে।

ফেডারেশনের বরাত দিয়ে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সময় দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০টি পরিবহনে আগুন দেওয়া হয়। ময়মনসিংহে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক জুলহাস নিহত হন। এই ঘটনার প্রতিবাদে সারা দেশে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন।

উল্লেখ্য, আগামীকাল (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে গণ-অভ্যুত্থান সংক্রান্ত মানবতাবিরোধী মামলার রায় ঘোষণা করা হবে। এ রায়ের প্রতিবাদে আওয়ামী লীগ সারা দেশে লকডাউন ডেকেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *