লটারিতে দেশের ৫২৭ থানার ওসিদের পদায়ন

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৫২৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) লটারির মাধ্যমে প্রস্তাবিতভাবে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানার ওসিকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

নতুন প্রস্তাবিত পদায়নে বিভিন্ন রেঞ্জভিত্তিক থানাগুলোর ওসিদের স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে ঢাকা রেঞ্জের ১৩ জেলায় ৯৮ থানার ওসি, চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ১১১ থানার ওসি, খুলনা রেঞ্জের ১০ জেলায় ৬৪ থানার ওসি, ময়মনসিংহ রেঞ্জে ৩৬ থানার ওসি, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ থানার ওসি, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসি, রাজশাহী রেঞ্জের ৮ জেলায় ৭১ থানার ওসি এবং রংপুর রেঞ্জের ৮ জেলায় ৬২ থানার ওসি পদায়নের তালিকায় আছেন।

এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করা হয়। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দেন যে ওসিদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *