শহীদ জিয়া ও তারেক রহমানকে অবমাননার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি:

3 Min Read

শহীদ জিয়াউর রহমানকে অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদ ও বিচারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে জিয়া পরিষদ, ইউট্যাব ও শাখা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সমাবেশে হন তারা।

মিছিলে, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘আমাদের সংগ্রাম চলছেই চলবে’, ‘দিয়েছি তো রক্ত আরো দিবো রক্ত’, ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন তারা।

এসময় জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, ইবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি আব্দুল মঈদ বাবুল ও ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ বিএনপিপন্থী শিক্ষক-কর্মকর্তারা ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘সোহাগ হত্যাকান্ডে জড়িত প্রধান আসামি মঈনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মঈনের সঙ্গে আমরা এনসিপির দুইজন নেতার ছবি দেখতে পাই। তাহলে আমরা কি মনে করতে পারি না, যে এই হত্যাকান্ড পরিকল্পিতভাবে ঘটনো হয়েছে এবং এর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে বিএনপির উপরে। শহীদ জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র চালু না করতেন তাহলে আজকে যারা রাজনীতির নামে এসব করতেছেন তারা কি রাজনীতির সুযোগ পেতেন? তিনিই আপনাদের এদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন আর তাকেই আপনারা অপমান করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরো বলেন, ‘আপনারা খুলনার মাহবুব হত্যা নিয়ে কোনো কথা বললেন না, তার হত্যা নিশ্চিত করতে রগ কাটা হয়েছে। আমরা জানি কারা এই রগ কাটার সংস্কৃতিতে বিশ্বাসী। আপনাদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বিলম্বিত করা।আমরা ধৈর্য ধরে আছি কিন্তু মাঠে নামলে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।আপনাদের যে অপকালচার সেটা বন্ধ করেন।রাজনৈতিক মোকাবেলা করতে চাইলে স্বনামে আসেন সাধারণ ছাত্রের নামে কেন আসছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ কথা ও অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের জনগণ তা সহ্য করবে না। এর পরেও যদি আপনারা এসব কুরুচিপূর্ণ কথা ও অবমাননা চালিয়ে যান আমরা এর দাঁত ভাঙা জবাব দিবো।’

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *