প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মৌখিক পরীক্ষার জন্য মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের বাকি ৬১ জেলায় একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল দেখার মাধ্যম পরীক্ষার্থীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dpe.gov.bd) থেকে নিজেদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ লাখ ৮০ হাজারের বেশি প্রার্থী।

জালিয়াতি ও গ্রেপ্তার পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন এবং ডিভাইস পার্টির তৎপরতা লক্ষ্য করা যায়। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের সহায়তার অভিযোগে পরীক্ষা চলাকালে ২০৭ জন প্রার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন এবং রংপুরে দুইজন রয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অধিদপ্তরের বক্তব্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে যে পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছিল, তাদের গ্রেপ্তার করা হয়েছে। ফলে সামগ্রিকভাবে পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই। স্বচ্ছতা বজায় রেখেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *