সেনা কর্মকর্তা ও ডিজিএফআই’র ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা বিষয়ে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সেনা কর্মকর্তা ও ডিজিএফআই’র ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক বিষয়ে সতর্ক করেছে আন্ত: বাহিনী জনসংযোগে পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, ইদানীং পরিলক্ষিত হচ্ছে যে একটি প্রতারক চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও ডিজিএফআই এর ব্রিগেডিয়ার জেনারেল ও লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তার ভুয়া পরিচয় প্রদান করে সাধারণ জনগণকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ক্ষেত্রে তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত সেনাকর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের প্রোফাইলে ব্যবহার করে বিশ্বাস অর্জনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনার অপচেষ্টা চালাচ্ছে।

সকলের অবগতির জন্য আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এ ধরনের কোনো যোগাযোগ করা হয় না। যদি কোনো ব্যক্তি সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন বা বার্তার মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে অথবা অসদুপায়ে কোনো সুবিধা আদায়ের চেষ্টা করে; তাহলে অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির মোবাইল নম্বরসহ নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সকলকে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আইএসপিআর জানায়, প্রতারক চক্রকে আইনের আওতায় আনার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *