সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার

সাভার প্রতিনিধি :

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সম্পাদক মিনি আক্তার ঊর্মি।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর দলীয় কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর মিনি আক্তার ঊর্মি বলেন, তিনি প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দলীয় প্রতিটি আন্দোলন, সংগ্রাম ও সমাবেশে তিনি রাজপথে থেকে অংশগ্রহণ করেছেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার হয়ে তার বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হন এবং মোট ২৬ দিন রিমান্ডে থেকে নির্যাতনের শিকার হন। একদিন তাকে চোখ ও মুখ বেঁধে গুম করেও রাখা হয়।

মিনি আক্তার আরও বলেন, তিনি তৃণমূল রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত এবং এলাকায় জনপ্রিয়তার প্রমাণ হিসেবে ছয়বার বিপুল ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি সাভার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, দল তাকে মনোনয়ন দিলে জনগণের অধিকার আদায়ে এবং নারীর ক্ষমতায়নে তিনি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *