সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন সাক্ষাৎকার শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৭ এপ্রিল) থেকে এ সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের জন্য বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব আবেদন যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে দলীয় মনোনয়ন বোর্ড আগামী দুই দিন সাক্ষাৎকার নেবে।

রিজভী জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার শুরু হয়ে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত চলবে। মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও জানান, প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরদিন শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা সাক্ষাৎকারে অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের যোগ্যতা ও রাজনৈতিক কর্মকাণ্ড মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *