সংস্কার পরিষদের সাংবিধানিক ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

সংবিধানে সংস্কার পরিষদ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের কোনো পরিষদ গঠন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কোনো সংস্কার পরিষদের অধিবেশন নয়। তাই বর্তমানে সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবেই জাতীয় সংসদের অধিবেশন চলছে।

সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই জাতীয় সনদ অনুযায়ী যে সংস্কার পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতোমধ্যে আদালতে প্রশ্ন তোলা হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। ফলে বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।

তিনি আরও বলেন, যদি গণভোটের ভিত্তিতে কোনো সংস্কার পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়, তবে প্রথমে সংসদে সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংশোধন অনুমোদিত হলে তবেই সংবিধানে ওই পরিষদের বিষয়টি অন্তর্ভুক্ত করা সম্ভব হবে।

স্পিকার ও ডেপুটি স্পিকারের দলীয় অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা এখনো দলের প্রাথমিক সদস্যপদ বহাল রেখেছেন এবং দল ত্যাগ করেননি। তাই সংবিধানের বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ এ ক্ষেত্রে প্রযোজ্য নয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *