সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের মামলায় পাবনা এক্সপ্রেসের চালক সানোয়ার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, পাবনা:

2 Min Read
গ্রেপ্তারকৃত পাবনা এক্সপ্রেস বাসের চালক সানোয়ার হোসেন। ছবি: সংগৃহীত।

পাবনায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাসচালক সানোয়ার হোসেন (৪৬) কে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সকালে পাবনা পৌর সদরের ডাকবাংলা হাজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সানোয়ার হোসেন চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান রোববার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর সানোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি দুর্ঘটনাকবলিত পাবনা এক্সপ্রেস পরিবহনের চালক ছিলেন।

দুর্ঘটনার বিস্তারিত:

গত ৪ জুলাই ভোর পৌনে ৬টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮১) নামের যাত্রীবাহী বাসটি ঘুমের ঘোরে বেপরোয়া গতিতে চালিয়ে বিপরীত লেনে উঠে পড়ে।

এ সময় ঢাকা অভিমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৩৪৩৮) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের তিনজন যাত্রী নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকচালক পালিয়ে যায়।

ঘটনার পরদিন ৫ জুলাই মাধপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন বাদী হয়ে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা নম্বর: ০৫
তারিখ: ০৫/০৭/২০২৫
ধারা: সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(১)/৯৮/১০৫

পরে গোপন তথ্যের ভিত্তিতে মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমানের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি চৌকস দল শনিবার সকালে অভিযান চালিয়ে সানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *