সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক শওকত মাহমুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
শওকত মাহমুদ, ছবি - সংগৃহীত।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রমনা থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একজন অতিরিক্ত কমিশনার।

ডিবি সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সরকার উৎখাতের ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগে করা মামলাতেই শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

গত ২০ সেপ্টেম্বর সকালে রাজধানীর মিন্টো রোড এলাকা থেকে এনায়েত করিমকে একটি প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে আটক করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে রমনা মডেল থানায় মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *