সরকারি সফরে ঢাকায় পাকিস্তানের নৌবাহিনী প্রধান

সাম্প্রতিক ঢাকা সফর করেন পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল শাহির শামসেদ মির্জা, সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সেনা সদর দপ্তরে জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ। ছবি - আইএসপিআর।

পাকিস্তান নৌবাহিনী প্রধান এডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে রোববার (৯ নভেম্বর) তিনি রাজধানীর বনানীতে নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে সদর দপ্তরে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাকে স্বাগত জানান। নৌবাহিনীর একটি সুসজ্জিত দল এডমিরাল আশরাফকে গার্ড অব অনার প্রদান করে, যা তিনি পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

সাক্ষাৎকালে দুই দেশের নৌবাহিনী প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং উভয় বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

সাক্ষাতে পাকিস্তান হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, নৌবাহিনী সদর দপ্তরের পিএসও এবং উভয় পক্ষের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে পাকিস্তান নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। একই দিনে তিনি সেনাবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সফরকালে এডমিরাল আশরাফ বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং চট্টগ্রামে নৌ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এদিকে, একই সময়ে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ *পিএনএস সাইফ* শুভেচ্ছা সফরে চট্টগ্রামে পৌঁছেছে। জাহাজের কর্মকর্তা ও নৌসদস্যরা বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি, নেভাল একাডেমি এবং বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। অপরদিকে, বাংলাদেশ নৌসদস্যরাও জাহাজটি পরিদর্শন করবেন, যাতে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

সফর শেষে পাকিস্তান নৌবাহিনী প্রধান ও জাহাজটি আগামী ১২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *