সাদিক এগ্রোর মালিক ইমরান গ্রেফতার

1 Min Read

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে দায়ের করা মামলার আসামি সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার করেছে।

আজ সোমবার ইমরান হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করে সিআইডির ফ্যাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ঢাকা থেকে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ইমরানের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা রয়েছে। তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *