সাভারে প্রতিবেশীকে ফাঁসাতে কোরআন অবমাননা, মা-মেয়ে গ্রেফতার

মনির মন্ডল, সাভার:

2 Min Read

​সাভারে প্রতিবেশীকে আইনগত বিপদে ফেলতে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠেছে এক মা ও তাঁর মেয়ের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে ঘটনার সত্যতা পাওয়ার পর পুলিশ অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেফতার করেছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে রোববার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া এলাকার মনসুর আহম্মদ সরকারের স্ত্রী আমিনা মনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার (১৮)।

পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় গ্রেপ্তারকৃত আমিনা মনসুর ও জান্নাত আক্তার বই সদৃশ একটি বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়িতে ফেলেন। পরে রাতে বাড়ির মেঝেতে একটি কোরআন শরীফ পড়ে থাকতে দেখেন আবির। এরপরে সাভার মডেল থানায় ২৬ ফেব্রুয়ারি আবির হাসান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে কোরআন শরীফ অবমাননার অভিযোগ উল্লেখ করা হয়।

ভুক্তভোগী আবির হাসান ঘটনার পর সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী আমেনা মনসুর ও তাঁর মেয়ে জান্নাত আক্তার পরস্পর যোগসাজশে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে এবং তাকে সামাজিকভাবে হেয় করতে এই ন্যাক্কারজনক কাজ করেছেন। শুধু তাই নয়, ঘটনাটি ধামাচাপা দিতে তারা উল্টো আবির হাসানের পরিবারের বিরুদ্ধে গুজব ছড়াতে শুরু করেন।

এ ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, ধর্ম অবমাননার অভিযোগে মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোরআন শরীফ ফেলে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।

তবে, জিডি’র প্রায় এক মাস পরে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, তারা এতো দিন আত্মগোপনে ছিলেন না। রাতে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *