সাহসিকতার পরিচয় দেওয়া আহমেদকে সহানুভূতির ঢল

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে রবিবার (১৪ ডিসেম্বর) ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালীন ভয়াবহ বন্দুক হামলার সময় অসাধারণ সাহস দেখানো আহমেদ আল আহমেদের জন্য আন্তর্জাতিকভাবে সহানুভূতির ঢল নেমেছে।

হামলার সময় এক হামলাকারীর কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে আহত হওয়া আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং সিউরভাইজারদের মতে, আহমেদের সাহস অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছে।

এই ঘটনাকে সম্মান জানাতে খোলা একটি গোফান্ডমি তহবিলে সোমবার পর্যন্ত ১৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি অর্থ জমা পড়েছে, যা মার্কিন ডলারে প্রায় ৯ লাখ ৫০ হাজার। তহবিলের উদ্যোক্তারা জানিয়েছেন, এই অর্থ আহমেদ ও তার পরিবারের পাশে দাঁড়াতে এবং তার সুস্থতার পথে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য সংগ্রহ করা হচ্ছে।

আহমেদ আল আহমেদ একজন সাধারণ মানুষ হলেও তার এই বীরত্বপূর্ণ কাজ সামাজিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। গোফান্ডমি কর্তৃপক্ষ জানিয়েছে, যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সব অর্থ নিরাপদে রাখা হবে এবং পরে সরাসরি আহমেদের কাছে হস্তান্তর করা হবে।

বন্ডাই বিচের এই ঘটনা সাধারণ মানুষের সাহসের শক্তি এবং বিপর্যয়ের মুহূর্তেও মানবতার প্রতিফলন তুলে ধরেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *