সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ :

1 Min Read

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বনার্ঢ্য র‍্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়।

বুধবার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে এক বনার্ঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
র‍্যালী উদ্বোধন করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়।

এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা: নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া, পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র, ছাত্রীদের অংশগ্রহণে চিত্র অংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা তুলে দেওয়া হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *