সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে এগিয়ে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১১ দলীয় জোট সরকার গঠনের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ১৬২ নম্বর এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৬ বছর দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না। এবার জনগণের সামনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। তিনি ভোটারদের কেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। তবে জনগণের যে রায় আসবে, তা মেনে নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *