১৭ এপ্রিল শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন নিবন্ধন করেছেন।

নিউজনেক্সট ডেস্ক :

1 Min Read
ফাইল ছবি।

বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৭ এপ্রিল রাত থেকে শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)। রোববার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, শিগগিরই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন।

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও হজ ফ্লাইট পরিচালনায় বড় ধরনের কোনো বিঘ্ন ঘটবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন নিবন্ধন করেছেন।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, এবারের হজযাত্রায় বিমান টিকিটের খরচ জনপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে। কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই নির্ধারিত সংখ্যক হজযাত্রী পরিবহনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *