আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৭৩টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসি সচিবালয় থেকে এ সংস্থাগুলোর প্রাথমিক তালিকা প্রকাশ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নিবন্ধনের জন্য নির্বাচিত কোনো সংস্থা নিয়ে কারও দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা লিখিত আকারে ২০ অক্টোবর ২০২৫-এর মধ্যে জানাতে হবে।
এতে আরও বলা হয়েছে, কারও বিরুদ্ধে আপত্তি থাকলে তার স্বপক্ষে প্রমাণাদি সংযুক্ত করে আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ছয় কপি আবেদন দাখিল করতে হবে।
পরবর্তী শুনানিতে আপত্তি গ্রহণ বা বাতিল সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত বলে গণ্য হবে।
