মানিকগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি :

1 Min Read

মানিকগঞ্জ সদর পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় একটি ভাড়া ফ্ল্যাট থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের প্রবাসী শাহিন আহমেদের দ্বিতীয় স্ত্রী শিখা আক্তার, তাদের দুই বছরের মেয়ে সাইফা আক্তার এবং শাহিনের প্রথম স্ত্রীর ঘরের ছেলে আট বছরের আরাফাত ইসলাম আলভি।

স্থানীয় ভাড়াটিয়া আলমগীর হোসেন জানান, সকালে বিদ্যুৎ বিলের টাকা চাইতে গিয়ে বারবার দরজায় কড়া নড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বাড়িওয়ালাকে জানানো হলে তিনি ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় ফ্লোরে দুই শিশুর নিথর দেহ এবং খাটে শিখার মরদেহ পাওয়া যায়।

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, ঘটনাস্থল থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে শিখা সন্তানদের বিষ খাইয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *