নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল নিয়ে ফেসবুকে যা লিখেছেন উমামা

নিজস্ব প্রতিবেদক

2 Min Read

নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিলের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেছেন, “এই রিপোর্ট বাতিল হলে বাকি সব সংস্কার কমিশনের রিপোর্টও বাতিলযোগ্য।”

শনিবার (৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

উমামা লেখেন, জুলাইয়ের পর মেয়েদের সাইডে বসায় দিয়ে এখন রাজনৈতিক পাড়ায় নারী অধিকার নিয়ে সালিশ বসছে। সরকার একটি ঐকমত্যভিত্তিক সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে প্রত্যেক দল তাদের প্রাধান্য অনুযায়ী প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত দিতে পারবে। সেখানে নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে দ্বিমত থাকতেই পারে, কিন্তু তাই বলে পুরো কমিশন বাতিলের দাবির পেছনে সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, নারীদের কতটুকু অধিকার থাকবে, সেটা নিয়ে তো নারীদের তুলনায় পুরুষদের মাথাব্যথা যেন বেশি! নারী সংস্কার কমিশনের রিপোর্টে সর্বস্তরের নারীদের সমস্যা চিহ্নিত করা হয়েছে। মতভেদ থাকলে তা আলোচনার মাধ্যমে নিরসন সম্ভব, কিন্তু কমিশনই বাতিলের ডাক—এটা নারী বিদ্বেষ ছাড়া কিছু না।

উমামা ফাতেমা আরও বলেন, নারীরা কোনো ব্যবহারের বস্তু নয় যে, আপনার গদি সুরক্ষিত হলেই তারা রান্নাঘরে ফিরে যাবে। অভ্যুত্থানের পর ৫০ শতাংশ জনগণের অধিকারের প্রশ্ন যারা উটকো ঝামেলা মনে করে, তারা কী ধরনের রাজনীতি চায় তা তাদেরই জানা।

তিনি হুঁশিয়ার করে বলেন, নারীর অধিকার ও সুযোগ-সুবিধার প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে এখন আর কোনো রাজনীতি মূলধারায় টিকবে না। এটা জুলাই অভ্যুত্থানেই প্রমাণিত হয়েছে। স্টেজে দাঁড়িয়ে চোখ রাঙিয়ে, গলা ফাটিয়ে নারীদের প্রান্তিক করা যাবে না।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *